
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:১

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় আগুনে জেলেদের থাকার ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ৩০টি জেলেদের থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে বঙ্গোপসাগরে উপকূল রাশমন ঘাট এলাকায় আগুন লাগে। এতে ছোট ছোট প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। বিকেলে পৌনে তিনটায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কাট্টলী রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে একটায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুনে সূত্রপাত বা কোথা থেকে লেগেছো তা এখনও জানা যায়নি।
প্রাসঙ্গিক: