
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪১

গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল এবং দোকান পুড়ে গেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সময় সংবাদ
গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে দুবাই প্রবাসীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল এবং দোকান পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, বছর দেড়েক আগে দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর দুটি দোকানসহ এ বাড়িটি কেনেন। ঘরগুলোতে স্থানীয় বিভিন্ন গার্মেন্টস্ কারখানার শ্রমিকদের কাছে ও দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেয়া ছিল। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাড়া দেয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়।
মুহূর্তেই আগুন পেছনে থাকা বসতবাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন, পাশাপাশি শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
আগুনে প্রত্যেকটি বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আগুন লাগার ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
প্রাসঙ্গিক: