
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

গ্রেফতার ব্যক্তিরা। ছবি: সময় সংবাদ
রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক সিহাব রানা (১৬) হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত হাতুড়ি-ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, গোদাগাড়ীর লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল, তার স্ত্রী জোহুরা, চাঁপাইনবাবগঞ্জ সদরের জয়নগর মীরপাড়ার বাসিন্দা সুজন ও চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগানপাড়ার মতিউর রহমানের ছেলে আবদুল হালিম।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গত ২৭ অক্টোবর বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সিহাব। রাত ৮টার দিকে অভিযুক্ত হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় দিগ্রামে যাওয়ার কথা বলে অটোতে ওঠেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছালে শিমুল পেছন থেকে সিহাবের মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করেন। মৃত্যু নিশ্চিত করে মরদেহ রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে অটো নিয়ে পালিয়ে যান তিনি।
ছেলের সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিহাবের বাবা সোহেল রানা। ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে কলিপুর গ্রামের ওই ধানক্ষেত থেকে সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন ১ নভেম্বর সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।