
টায়ারে আগুন জ্বালিয়ে সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালে অবরোধ
ওয়েব ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৯:৫৪

সৌদিতে হুতি হামলার জেরে ১০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফের শুরু হলো ঢাকা-দাম্মাম বিমান চলাচল। রোববার (২৫ অক্টোবর) রিয়াদ রুটে ফ্লাইট চালু হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইট যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।