
চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, চোরকে ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৬:১৮

আগামী দিনগুলোতে সৌদি আরবে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনা, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
বুধবার (১৪ অক্টোবর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, আগামী দিনগুলোতেও সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাহরানে আরামকোর স্থাপনা, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকোর একটি তেল শোধনাগার লক্ষ্য করে একটি সফল অভিযান চালিয়েছে তাদের সশস্ত্র বাহিনী।
বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন হুতি মুখপাত্র।
ইয়াহিয়া সারি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে সৌদি আরবে অভিযান অব্যাহত থাকবে। দেশটির বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।’
ইয়েমেনের সানা শহরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিরা। তবে হামলাগুলো কখন করা হয়েছে সে বিষয়ে জানায়নি ইরানপন্থি গোষ্ঠটি।
এদিকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দৃশ্য এবং সেগুলোর আঘাতের স্থানের ছবি ভিডিও ধারণ ও প্রকাশের সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরণের তথ্য প্রচার করলে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
অন্যদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতেই হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে হুতিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবে হুতিদের এসব হামলার কথা কখনো ভুলবেন না তিনি। সৌদি স্বার্থ রক্ষায় তুরস্কের প্রেসিডেন্টের সহায়তা নেয়ারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।