
দুর্গাপূজা উপলক্ষে দীঘিনালা-সাজেক সড়কে অবরোধ ৬ দিন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান। ফাইল ছবি
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইটের স্থগিতের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলাচল স্থগিতের তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমানের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ফ্লাইটসমূহের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যথাসময়ে জানিয়ে দেবে।
এরআগে, এক বিজ্ঞপ্তিতে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিতের তথ্য জানিয়েছিল বিমান।
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ ও দাম্মামের ফ্লাইট স্থগিত থাকলেও জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন।
এছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে বলেও জানায় বিমান। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।