
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২২:১৫

প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে ফেলে আবিদা (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিটল (২৬) নামে পাশের ফ্ল্যাটের এক তরুণীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মীর হাজীরবাগের ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবিদার বাবা মো. আসিফ। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শীবচর বাজার এলাকায়। তাঁরা ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে ভবনের ছাদে খেলছিল আবিদা। কিছুক্ষণ পর তাঁরা খবর পান, শিশুটি ছাদ থেকে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এ এম তাজমুল করিম জানান, ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া নিটল তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিটলকে আটক করা হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রাসঙ্গিক: