
নিরাপত্তা ইস্যুসরাইল থানায় গিয়ে ওসির ওপর চটলেন রুমিন ফারহানা
প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১:২১

আটক হায়দার আলীকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নেন জামায়াতের কর্মীরা। সংগৃহীত ছবি
ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা ভেবে আটক একজনকে নিজেদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন জামায়াতের কর্মীরা। ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে হায়দার আলীকে আটক করে পুলিশ। কুশনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে তাকে আটক করে তালসার পুলিশ ক্যাম্প। সেখান থেকে কোটচাঁদপুর থানায় পাঠানো হয়। পরে রাত ৯টার দিকে স্থানীয় জামায়াতের নেতারা এসে জানান, ২০২২ সাল থেকে হায়দার তাদের দলের সক্রিয় কর্মী। তার পক্ষে ইয়ানত দেয়ার রসিদসহ সভা-সমাবেশ করার প্রমাণ দেখান। পরে পুলিশ হায়দার আলীকে ছেড়ে দেয়।
কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, সোর্সের তথ্যের ভিত্তিতে হায়দার আলীকে আটক করা হয়। স্থানীয় জামায়াতের নেতারা এসে তাদের কর্মী দাবি করে প্রমাণ দেখান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হায়দার আলীকে জামায়াতের নেতাদের হাতে তুলে দেয়া হয়েছে।
কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আবদুল কাইয়ুম বলেন, ‘হায়দারকে ভুল তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছিল। তিনি আমাদের কর্মী। তার সব কাগজপত্র দাখিল করার পর পুলিশ যাচাই-বাছাই করে আমাদের কাছে দিয়েছেন।’