
কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৮:৩৮

ওয়ান শুটারগানসহ ফরহাদ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
চাঁদপুরে মেঘনার দুর্গমচর থেকে ওয়ান শুটারগানসহ ফরহাদ হোসেন (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ মেঘনার দুর্গমচর চর ওয়েস্টারে অভিযান চালায়। এসময় একটি বসতঘর থেকে প্রথমে ফরহাদ হোসেনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ওয়ান শুটারগান। তবে অস্ত্রটির সঙ্গে কোনো গুলি পাওয়া যায়নি।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, ওই যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে কী অবস্থায় তার কাছে ওয়ান শুটারগান এসেছে জানার চেষ্টা চলছে। একইসঙ্গে তার কাছে আর কোনো অস্ত্র রয়েছে কি না এবং সন্ত্রাসী কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে কি না, তাও জানার চেষ্টা করছে পুলিশ।’