
ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম
শফিক মুন্সি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২০:৩৭

মঙ্গলবার চট্টগ্রামে দলীয় কর্মসূচি শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সময় সংবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মুখে অস্ত্রোপচার করা হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত রোববার (১৮ অক্টোবর) এই অস্ত্রপচার হয় বলে জানা গেছে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামায়াত আমির।
জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের একাধিক কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার চট্টগ্রাম যান ডা. শফিকুর রহমান। এসব অনুষ্ঠানে তার মুখাবয়বে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বিষয়টি নিয়ে সমাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে জানান, গত রোববার আমিরে জামায়াতের স্ক্রিনে (মুখের ত্বকে) একটি লেজার সার্জারি হয়েছে। সার্জারির পর থেকে মুখে কিছুটা ফোলা ভাব দেখা যাচ্ছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে বিশ্রামের পরামর্শ থাকলেও সাংগঠনিক ব্যাস্ততার কারণে তাকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হচ্ছে। আশা করছি কয়েকদিন বিশ্রাম নিতে পারলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
প্রতিবেদককে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মুঠোফোনে বলেন, ‘দু-তিন দিন আগে আমার মুখে একটি লেজার সার্জারি হয়েছে। কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবো বলে আশা করছি।’
এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।