
রামপুরায় স্লুইস গেটের কাছে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৯:২৭

অতিরিক্ত ডিআইজি জহিরকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। ছবি সংগৃহীত
অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেয়া বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর জহিরকে ওএসডি করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ রাজধানীর ভাটার থানাধীন পুলিশ হাউজিং ১ আবাসিক এলাকায় এই অভিযান চালায়। ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযানে যায় ডিবি পুলিশের সদস্য।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বাসাটি পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
এদিকে আটকের ঘটনার পর মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে অতিরিক্ত ডিআইজি জহিরকে পুলিশ সদর দফতরে সংযুক্তির তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
তবে কেন তাকে সংযুক্ত করা হয়েছে সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।