
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০:৩৬

বাকেরগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালাম | ছবি: ইন্টারনেট
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এড়াতে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতার বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে পুলিশের অভিযানে ধরা পড়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান গ্রেফতার সালামের বাবা মো. বেলায়েত হোসেন খান। সে সময় ডা. সুরঞ্জিত দাসের কক্ষে অন্য রোগী থাকায়, বেলায়েত খানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি ছেলেকে জানান বেলায়েত। কিছুক্ষণ পরই তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে ঢোকেন ইমরান হোসেন সালাম।
ওই চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সে সময় পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে নিজের চেম্বার ছেড়ে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন ডা. সুরঞ্জিত।
এদিকে, হামলার ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু রাখা হয়।
ভুক্তভোগী চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস বলেন, সরকারি কাজে বাধা ও তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তিনি মামলা করেছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত সালামকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, ঘটনার পর গ্রেফতার এড়াতে ইমরান হোসেন সালাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়িতে আত্মগোপনে যান। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
প্রাসঙ্গিক: