
রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে ফরিদপুরের যুবকের মৃত্যুর খবর, দিশেহারা পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৫৬

সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্য সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক
জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অর্থবিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তা এবং সম্মতি গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
রোববার (২৫ অক্টোবর) সংসদে বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্য সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে এমন সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও বেসরকারি সদস্যের কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে সাত দিনের মধ্যে ত্রুটির কারণ লিখিতভাবে জানাতে সুপারিশ করে কমিটি।