
রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে ফরিদপুরের যুবকের মৃত্যুর খবর, দিশেহারা পরিবার
প্রতিবেদক, চবি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৫৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: সময় সংবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাত ব্যক্তিরা প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হল এলাকায়ও ড্রোন ওড়ানো হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের ড্রোন ক্যামেরা ওড়ানো যাবে না। ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে। পাশাপাশি প্রযোজ্য সরকারি বিধিবিধানও অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।