
বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৮:২

বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে কেনিয়া।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে তৃতীয় দফা পররাষ্ট্র দফতর পরামর্শ সভায় (এফওসি) এ কথা জানো হয়।
সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি অনুবিভাগের সচিব ড. নজরুল ইসলাম। কেনিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়াবলির মহাপরিচালক (সচিব) রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।
এ সময় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা, সুনীল অর্থনীতিতে সহযোগিতা, চুক্তিভিত্তিক কৃষি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার বিষয়ে সম্মত হয়।
বাংলাদেশ ওষুধশিল্প, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে নিজেদের সক্ষমতা তুলে ধরে। কেনিয়ার পক্ষ থেকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ সংগ্রহের আগ্রহ প্রকাশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে কেনিয়ায় আরও বেশি বিনিয়োগে উৎসাহিত করা হয়।
অন্যদিকে, কেনিয়ার পক্ষ থেকে বাংলাদেশে উচ্চমানের কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির প্রস্তাব দেওয়া হয়। এছাড়া শিগগিরই ঢাকায় দূতাবাস স্থাপনের কথা জানানো হয়।
জাতিসংঘ, কমনওয়েলথ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আইওআরএ)-তে সহযোগিতা আরও জোরদার করা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ে উৎসাহিত করার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়।
বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে চতুর্থ দফা পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা ২০২৮ সালের অক্টোবর মাসে নাইরোবিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।