
নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৬:৩২

‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ’ সম্মাননা সনদ পাওয়া শংকর হাওলাদার। ছবি সংগৃহীত
দায়িত্ববোধ, সততা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ’ সম্মাননা সনদ গ্রহণ করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছেন। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নে তার ভূমিকা প্রশংসনীয়। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসছেন তিনি।
বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য। তার আন্তরিক প্রচেষ্টা ও দায়িত্বশীল অংশগ্রহণের ফলে রতনদী তালতলী ইউনিয়ন জুলাই ২০২৬ মাসে ০–১ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসন, গলাচিপা তাকে সম্মাননা স্মারক দেয়।
একজন গ্রাম পুলিশ হিসেবে দৈনন্দিন দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার এ অর্জন গ্রাম পুলিশ বাহিনীর অন্য সদস্যদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গলাচিপা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘শংকর হাওলাদার তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে যথাযথভাবে পালন করেছেন। আজকের এই সম্মাননা তার দীর্ঘদিনের দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার যথার্থ স্বীকৃতি। তার এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরবের বিষয় নয়, বরং উপজেলা প্রশাসন তথা সমগ্র গলাচিপা উপজেলার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমি আশা করি, শংকর হাওলাদারের এই অর্জন গলাচিপা উপজেলার সকল গ্রামপুলিশকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। তার এই সাফল্য অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।’