কোস্টগার্ডের উদ্যোগে প্রশিক্ষণে অংশ নিলেন ৭ দেশের ১২ জন
পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ বিসিজি বেইস অগ্রযাত্রায় প্রশিক্ষণ ঘাঁটিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ সাতটি দেশের মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণে অংশ নেওয়া দেশগুলো হলো শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া এবং অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এতে বাংলাদেশ নৌবাহিনীর দুজন এবং কোস্টগার্ডের দুজন সদস্যসহ বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। আন্তর্জাতিক এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, বিসিজি বেইস অগ্রযাত্রার কমান্ড্যান্টসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩১