
উপাচার্য পুর্নবহালের দাবিতে বিএনপি মহাসচিবের কাছে চুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০:২৮

উদ্ধার হওয়া পিস্তলটি। ছবি: সংগৃহীত
গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে বাসন থানার এসআই পারভেজ মল্লিকের হারিয়ে ফেলা গুলিসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের বাসন থানার বারবৈকা মুচিপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।
পুলিশ জানায়, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন পারভেজ মল্লিক। পরে আসামিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন পারভেজ মল্লিক।
পারভেজ মল্লিক জানান, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, তার সঙ্গে থাকা পিস্তলটি নেই। তবে কোথায় বা কীভাবে অস্ত্রটি খোয়া গেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ওসি জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে গোপন সংবাদে থানা পুলিশ বাসনের বারবৈকা মুচিপাড়া টিএন্ডটি রোডে প্রফেসর মো. সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত খালি জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করে। এর সঙ্গে একটি ম্যাগাজিনে লোড করা এক রাউন্ড গুলি পাওয়া গেছে।