
মালেয়শিয়ার বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:১

সাফারি পার্কে ঘুরে বেড়াচ্ছে নীলগাইয়ের শাবক। ছবি: সময় সংবাদ
গাজীপুরের সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে নতুন চারটি শাবক। সাফারি পার্ক কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে তথ্যটি জানান।
বর্তমানে নতুন জন্ম নেয়া শাবকগুলো দিনভর মায়ের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে বনজুড়ে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে দৌড়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে মা নীলগাই।
বৃহস্পতিবার দুপুরে সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায় খুব সতর্ক অবস্থায় গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে নীলগাইয়েরা।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, মাস দেড়েক আগে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে নীলগাইয়ের সাথে নতুন চারটি শাবককে বিচরণরত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন রাখা হচ্ছে। বর্তমানে শাবক গুলোর বয়স দেড় মাসের মতো হবে। তবে শাবকগুলো মাদী না পুরুষ তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার জন্য কাছাকাছি গিয়ে তা নির্ধারণের চেষ্টাও করেনি কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তীতে বেশ কয়েকটি শাবকের জন্ম দেয় পার্কে। সবশেষ পার্কে ১১টি নীল গাই ছিল, এর মধ্যে দুটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে দেয়া হয়েছে। বর্তমানে পার্কে ৯টি নীলগাই রয়েছে এর মধ্যে নতুন শাবক ৪টি নিয়ে বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।