
খুলনার ইজিবাইক চালক হত্যা মামলার আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, বেনাপোল
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১১:৬

হিমাংশু পাল। ছবি: সংগৃহীত
ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে হিমাংশু পাল নামে নিষিদ্ধ ঘোষিত এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হলে যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তার নাম স্টপ লিস্টে পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় ১৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা ২০ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পালকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
প্রাসঙ্গিক: