
কালীগঞ্জে দুদিনে ২ মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৬

ডিএমপির লোগো। সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯ সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন বিভাগ ও ইউনিটে পদায়ন করা হয়েছে। পাশাপাশি, এক কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক কার্যালয় আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, পেট্রোল মোহাম্মদপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে এবং ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহা. জাহিদ হাসানকে ট্রাফিক-লালবাগ জোনে এবং উত্তরা বিভাগের (পেট্রোল) রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক এয়ারপোর্ট জোনে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এম এম তারিক-উল্লাহকে ডিএমপির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মো. রাইসুল ইসলামকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর এলাকায় পেট্রোল দায়িত্বে, সহকারী পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার মো. শাহিন আলম শাওনকে উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম এলাকায় পেট্রোল দায়িত্বে এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামকে লালবাগ বিভাগে পেট্রোল দায়িত্বে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার শাওন রেজাকে রমনা বিভাগে এবং মো. আশিকুর রহমানকে মিরপুর বিভাগের পল্লবী এলাকায় সহকারী পুলিশ কমিশনার পেট্রোল দায়িত্বে পদায়ন করা হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত ৪ অক্টোবর তাকে ডিএমপির ওয়ারী বিভাগ থেকে ট্রাফিক-লালবাগ জোনে বদলি করা হয়েছিল।
এতে আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।