
রোহিঙ্গা ক্যাম্পে সোফি, শুনলেন শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৯:৬

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী দল। ছবি: সংগৃহীত
পাঁচ দিনব্যাপী ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) ঢাকায় এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ৪৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী। এর আগে, গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর দল অংশ নেয়। তিন বাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক: