
ইরান যুদ্ধের প্রভাবে কমছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, স্থিতিশীল হচ্ছে কার্বন নিঃসরণ
আন্তর্জাতিক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৯:১৪

‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ স্মৃতিকথা হাতে সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত
ভারতের বর্ষীয়সী রাজনীতিক ও বর্তমানে বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর একটি স্মৃতিকথা প্রকাশিত হয়েছে। ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নামে আলোচিত বইটিতে নেহরু-গান্ধী পরিবারের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা অজানা ঘটনা উঠে এসেছে।
এতে শাশুড়ি ইন্দিরা গান্ধীর রাগী স্বভাব, ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়া এবং বিজেপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সম্পর্কের নানা অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।
৫৪৪ পৃষ্ঠার বইটি আজ মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারবিমুখ সোনিয়া গান্ধী নিজের এই স্মৃতিকথায় জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন।
‘ভালোবাসা, দায়িত্ব, হারানোর বেদনা এবং নিজের আপন ঠিকানা খুঁজে পাওয়ার’ মধ্য দিয়ে কীভাবে তার অসাধারণ জীবনযাত্রা গড়ে উঠেছে, বইটিতে তার একান্ত ব্যক্তিগত বর্ণনা দিয়েছেন ৭৯ বছর বয়সি এই রাজনীতিক।
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মেজাজ ও আচরণের কিছু ঘটনা বর্ণনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, একবার কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতাকে শাস্তি হিসেবে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা।
বইয়ে জা মানেকা গান্ধীর সঙ্গে পারিবারিক বিরোধের একটি ঘটনাও তুলে ধরেছেন সোনিয়া। তার দাবি, একবার তিনি বরুণ গান্ধীর নার্সারি স্কুলে উপহার দিতে গেলে মানেকা গান্ধী তার বিরুদ্ধে বরুণকে অপহরণের চেষ্টার অভিযোগ তুলেছিলেন।
২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়েও স্মৃতিকথায় কথা বলেছেন সোনিয়া। তিনি জানান, তার দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী তাকে প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে মত দিয়েছিলেন। মায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই তারা এমন অবস্থান নিয়েছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরকারি অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন সোনিয়া। তার দাবি, এসব অনুষ্ঠানে মোদি সাধারণত তার সঙ্গে দীর্ঘ সময় চোখে চোখ রেখে কথা বলা এড়িয়ে চলেন।
এছাড়া স্মৃতিকথায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোনিয়া। তিনি উল্লেখ করেছেন, ২০১০ সালে মনমোহন সিংয়ের সরকার চলাকালীন তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে গভীর মতভেদ তৈরি হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের।
তার বর্ণনা অনুযায়ী, সে সময় প্রণব পি চিদম্বরমের সঙ্গে তার মতবিরোধের বিষয়ে সোনিয়া গান্ধীর কাছে নিজের হতাশা প্রকাশ করে সরাসরি সরকারের শীর্ষ পদে বদলের ইঙ্গিত দেন। প্রণবের এই পরামর্শে তিনি ‘শকড” হয়েছিলেন। তিনি বলেছেন, প্রণব বাবুর এই প্রস্তাব তার দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছারই বহিঃপ্রকাশ ছিল।
প্রাসঙ্গিক: