
পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ৮৫ হেক্টর জমির আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষকরা
বাংলাদেশ
আজিজুল হক, বেনাপোল
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫

বেনাপোল স্থলবন্দর। ছবি: সময় সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) বন্ধ রয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য। একই সঙ্গে বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম। তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হচ্ছে না।
তিনি আরও বলেন, বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম। আগামীকাল রোববার (৮ নভেম্বর) থেকে আবারও আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। একই সঙ্গে স্বাভাবিক হবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পণ্য খালাস শেষে বন্দরে অবস্থানরত ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে ফিরে যেতে পারছে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। অন্যদিকে, ভারতে রফতানি হয় ৫০ থেকে ১০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আয় হয় প্রায় ১০ কোটি টাকা।