
বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:৫২

বাংলাদেশে এস্তোনিয়া প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বৈঠকে পররাষ্ট্রসচিব দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি, নিয়মিতভাবে পররাষ্ট্র দফতর পর্যায়ের পরামর্শ (ফরেন অফিস কনসালটেশন-এফওসি)সহ দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক কার্যক্রম আয়োজনের ওপর উভয় পক্ষ গুরুত্ব দেন।
এর আগে, নয়াদিল্লিতে অবস্থানরত এস্তোনিয়ার রাষ্ট্রদূত সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
প্রাসঙ্গিক: