
জমি নিয়ে বিরোধের জেরে প্রাথমিকের শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
খুলনা ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৮:৫৬

ছবি: সময় সংবাদ
খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর ছয় কর্মকর্তা ও দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের খুলনার উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন, খান লিমিটেডের চেয়ারম্যান ও প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপসহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।
এজাহারে আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেও সম্পন্ন দেখিয়ে বিল প্রদান এবং প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে দুদক।