
কোচের সমালোচনা করার পর ম্যানইউর একাদশে জায়গা হয়নি অধিনায়ক ব্রুনোর
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৯:৩০

টেস্টে কোহলি ৯ হাজার ২৩০ রান করেছেন, বুমরাহ নিয়েছেন ২৩৪ উইকেট। ছবি: এএফপি
ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিতে গিয়ে বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহকে দলে রাখেননি আজিঙ্কা রাহানে। চার নম্বরে কোহলির পরিবর্তে শচীন টেন্ডুলকারকে বেছে নিয়েছেন তিনি। আর পেস আক্রমণে বুমরাহর বদলে জায়গা দিয়েছেন মোহম্মদ শামি, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমারকে।
এ বছরের জুলাইয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া রাহানের এ ধরনের বাছাই অবাক করার মতো। টেস্টে ৯ হাজারের বেশি রান করা কোহলিকে না রাখলেও ৫ হাজার রান করা রাহানে নিজেকে রেখেছেন।
সনি স্পোর্টসের এক অনুষ্ঠানে রাহানেকে একাদশ বাছাই করতে বলা হয়েছিল আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে যাদের সঙ্গে খেলেছেন, তাদের মধ্য থেকে। রাহানের একাদশে জায়গা হয়নি রোহিত শর্মারও। ওপেনার হিসেবে রাহানের পছন্দ মুরালি বিজয় ও শিখর ধাওয়ান।
তিন নম্বরে রাহানে রেখেছেন রাহুল দ্রাবিড়কে। এরপর চার নম্বরে শচীন টেন্ডুলকার। পাঁচ নম্বরে নিজেকেই রেখেছেন সাবেক এই ভারতীয় ব্যাটার। ছয় নম্বরে আছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, নিজের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবেও ধোনিকে বেছে নিয়েছেন।
স্পিন ও অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। আর পেস আক্রমণের দায়িত্বে থাকবেন ভুবনেশ্বর, শামি ও ইশান্ত।
রাহানের সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশ
শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, আজিঙ্কা রাহানে, মাহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মা।