
মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৪:৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এনআইসিইউতে জায়গা না পেয়ে সন্তানকে ভর্তি করেছিলেন পাশের বেসরকারি রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালে। কিন্তু সেই হাসপাতালের এনআইসিইউতেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে নবজাতক দগ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, সন্তানের এমন পরিণতির প্রতিবাদ করায় শিশুটির বাবাকে মারধরেরও অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ নিয়েও।
এর আগে, শনিবার (৭ নভেম্বর) ভোরে ঢামেক হাসপাতালে জন্ম হয় নবজাতকটির।
চিকিৎসকদের পরামর্শ, শিশুটিকে রাখতে হবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। কিন্তু ঢামেক হাসপাতালে এনআইসিইউর শয্যা না থাকায় পরিবারকে যেতে হয় চানখারপুলের রয়েল কেয়ার হাসপাতালে।
পরিবারের অভিযোগ, রয়েল কেয়ার সার্জিক্যাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এনআইসিইউতে লাগে আগুন। বেডে পুড়ে যায় শিশুটির মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশ। এ অবস্থায় কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়া এবং সন্তান দগ্ধের প্রতিবাদ করায় হামলা ও মারধরের শিকার হন বাবা।
এমন অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে রয়েল কেয়ার সার্জিক্যাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টরের ব্যবস্থাপনা পরিচালক অপর্ণা হালদার বিষয়টি নিয়ে ভুক্তভোগী স্বজনদের সঙ্গে আপস-মীমাংসা করবেন বলে জানান।
তবে এমন প্রতিষ্ঠান ও তাদের গাফিলতির সঠিক তদন্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নবজাতকের স্বজনরা।