
রূপনগরে ফ্ল্যাটের ভেতর মিলল নারীর মরদেহ, খোঁজ নেই সাবলেট ভাড়াটিয়ার
বাংলাদেশ
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৩১

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ছবি: সময় সংবাদ
বাচ্চাদের দিয়ে ‘ফুসফাস-ঢুসঢাস’ করেও ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বানাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
সংসদ সদস্য বলেন, ‘ডিসেম্বর আসবে, ডিসেম্বর যাবে, আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। কোনো ধরনের উসকানি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করবেন না। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। কোনো নয়-ছয় বরদাশত করা হবে না।’
নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এতই যদি পারেন, তাহলে পালিয়ে না থেকে দেশে আসেন, সামনাসামনি যুদ্ধ করি। সুতরাং কেউ বোকামি করবেন না, উসকানিতে পা দেবেন না। বাংলাদেশ থেকে ওরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ওরা আসবে না। অতএব নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।’
এর আগে ভাঙ্গা গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রাসঙ্গিক: