
পরবর্তী দফার সংঘাতের জন্য ইরানকে যেভাবে প্রস্তুত করছে রাশিয়া
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪৫

রাশিয়ার কেমেরোভো অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত
রাশিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে এর ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন। তবে স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক দুর্ঘটনার খবর জানালেও বিমানটির পরিচয় প্রকাশ করেননি।
মেসেজিং প্ল্যাটফর্ম ম্যাক্সে নিজের অফিসিয়াল চ্যানেলে দেয়া এক বার্তায় সেরেদিউক জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে চিকিৎসাকর্মী, পুলিশ, জরুরি সেবা বিভাগের সদস্য এবং ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের। এটি সাইবেরিয়ার নোভোসিবিরস্ক থেকে ক্রাসনোয়ার্স্ক ক্রাইয়ের কানস্কের দিকে যাচ্ছিল।
এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইটের সময় দেশটির একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়। এতে ছয়জন ক্রু সদস্য নিহত হন।
প্রাসঙ্গিক:

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সে সময় এক বিবৃতিতে জানায়, টিইউ-৯৫ মডেলের বিমানটি আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় একজন ক্রু সদস্য বেঁচে যান। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার সময় বিমানটি নিরস্ত্র ছিল। এর কারণ অনুসন্ধানে সামরিক তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চীন সীমান্তের কাছে জেয়া নদীর তীরবর্তী ক্রাসনোয়ারোভো গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক প্রশাসন জানায়, পাইলটরা বিমানটিকে আবাসিক ভবন থেকে দূরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।
টিইউ-৯৫ শীতল যুদ্ধের সময় তৈরি চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ কৌশলগত পারমাণবিক বোমারু বিমান। চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ইউক্রেনে প্রচলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রায়ই এই বড় যুদ্ধবিমান ব্যবহার করেছে রুশ সামরিক বাহিনী।