
বাবা গুরুতর অসুস্থ শুনেই মারা গেলেন ছেলে, সেই শোকে মারা গেলেন বাবাও
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৩:৫৫

সড়ক দুর্ঘটনায় নিহত আমিনুল ইসলাম সৌরভ
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ প্রাণ হারিয়েছেন। এ সময় তার সঙ্গী এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের সিমেনা হল পাড়ার আসলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাওয়ার পথে ঘটনাস্থলে গতিরোধক পার হওয়ার সময়, উচ্চগতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায়। মোটর সাইকেলের আরোহী দুইজনই গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন তাদেরকে উদ্ধার করে, ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে; সৌরভকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ব্যাপারে আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইগত ব্যবস্থাও নেয়া হয়েছে।
প্রাসঙ্গিক: