
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার ব্যাপারে জানা যায়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪ টায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
ইসি সচিব বলেন, কোনো ঘটনা কমিশনকে উদ্বিগ্ন করেনি। সংশ্লিষ্টদের ভোটারের পরিচয় ডেটাবেজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রে উপস্থিত প্রার্থীর এজেন্টদেরও বিষয়টি বুঝিয়ে সন্তুষ্ট করা হয়েছে। ফলে ছবির অনুপস্থিতি নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
কয়েকজন শিক্ষার্থীর ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ১৬ বছর বয়সীদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে এবং নিবন্ধন করলে তারা একটি কার্ড পান। ওই কার্ড নিয়ে কয়েকজন কেন্দ্রে গেলেও তারা ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি। বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। এর সঙ্গে ভোটগ্রহণের কোনো সম্পর্ক নেই।