
ঠাকুরগাঁওয়ের ভোট দেখে আগামী নির্বাচনে সেনাবাহিনী চান পরওয়ার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে জামায়াত বারবার হোঁচট খেয়ে পড়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ডেমরায় প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্মরণে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি আমলে নির্বাচন বিতর্কিত করতেই গোলাম পরওয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি করলেও কোনোদিন তারা সরল পথ অনুসরণ করেনি।
প্রধানমন্ত্রীর জাপান সফরের সফলতা তুলে ধরে রিজভী বলেন, ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে।