
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোহাম্মদ আবদুল কাদের
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২০:৪৫

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।
রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত হাইকমিশন অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল দিবসটির তাৎপর্য শীর্ষক বিশেষ আলোচনা সভা। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন এবং সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব এবং দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
হাইকমিশনার তার বক্তব্যে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতির প্রসার, তৈরি পোশাকশিল্পের ভিত্তি স্থাপন এবং কৃষি বিপ্লবসহ দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় জিয়াউর রহমানের অবদানের কথা বিস্তারিত তুলে ধরেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও প্রবাসীদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।