
ন্যায্য হিস্যার ব্যাপারে দেশের মানুষ এক বিন্দু ছাড় দেবে না: আখতার
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৬:৫১

বিএনপির বর্ণাঢ্য র্যালিতে সামনের সারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে চলছে বিএনপির বর্ণাঢ্য র্যালি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এসময় বিএনপি নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
শনিবার (৭ নভেম্বর) বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
র্যালির সামনের সারিতে রয়েছেন প্রধানমন্ত্রী। র্যালিটি নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
বিএনপির কর্মসূচি অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার এ কর্মসূচি ঘোষণা করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। গত বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনী।