
২৫ বছরের সম্পর্ক শেষ হওয়ার পর ল্যাঙ্কাশায়ারের প্রতি অ্যান্ডারসনের শুভকামনা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২০:৩

ছবি: সংগৃহীত
এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২-এর কোয়ালিফিকেশন রাউন্ডে কম্পাউন্ড পুরুষ বিভাগে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ও কম্পাউন্ড মহিলা বিভাগে বাংলাদেশের বন্যা আক্তার প্রথম স্থান অর্জন করেছেন।
ইরাকের সুলাইমানিয়াহ শহরে চলমান এই কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ ডিভিশনে ৭০ মিটার এবং কম্পাউন্ড ডিভিশনে ৫০ মিটার দূরত্বে ৭২টি করে তীর নিক্ষেপের মাধ্যমে আর্চাররা নিজেদের অবস্থান নির্ধারণ করেন। প্রতিযোগিতায় ১৭টি দেশের ৯১ জন আর্চার অংশগ্রহণ করেছেন।
রাকিব ৭২০-এর মধ্যে ৬৯৩ স্কোর করে ১৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হন। এই বিভাগে মো. তারিকুল ইসলাম ৬৯১ স্কোর করে তৃতীয় এবং হিমু বাছাড় ৬৯১ স্কোর করে চতুর্থ স্থান হন।
বন্যা আক্তার ৭২০-এর মধ্যে ৬৯৬ স্কোর করে ১৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হন। এই বিভাগে শ্রীপর্ণা বিশ্বাস ৬৮১ স্কোর করে চতুর্থ এবং মোসা. কুলসুম আক্তার মনি ৬৮১ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেন।
রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ৭২০-এর মধ্যে ৬৫৭ স্কোর করে ২৮ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন। আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি ৬৫৩ স্কোর করে চতুর্থ এবং মো. সাগর ইসলাম ৬৪৪ স্কোর করে সপ্তম স্থান অর্জন করেন।
রিকার্ভ মহিলা বিভাগে সায়মা সালাহ উদ্দিন ৭২০-এর মধ্যে ৬৩৫ স্কোর করে ২৭ জন প্রতিযোগীর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেন। সোনালী রায় ৬২২ স্কোর করে সপ্তম এবং সীমা আক্তার শিমু ৬১৮ স্কোর করে অষ্টম স্থান অর্জন করেন।
২৬ অক্টোবর রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের দলগত ও মিশ্র দলগত ইভেন্টের নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ২৭ অক্টোবর ব্যক্তিগত ইভেন্টের পরবর্তী পর্ব এবং ২৮ ও ২৯ অক্টোবর যথাক্রমে কম্পাউন্ড ও রিকার্ভ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।