
খুলনা থেকে ৫০৩ উপজেলায় ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২১:৫২

মাঝে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মো. রফিক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মো. রফিককে (৪০) গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-সি/৫ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রফিক ওই ব্লকেরই বাসিন্দা এবং তার বাবার নাম আইয়ুব।
এপিবিএন জানায়, ক্যাম্প-৯-এ রফিক তার দলের সদস্যদের নিয়ে গোপনে বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় সেখানে অভিযান চালানো হয়। পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জয় কুমার কুণ্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে রফিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রফিক ‘ইসলামী মাহাজ’-এর প্রধান হওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, তার অধীনে বাংলাদেশের ভেতরে প্রায় ৩০০ এবং মিয়ানমারে ৪০০ জন সদস্য রয়েছে। এ ছাড়া তাদের হেফাজতে ৯০টি আগ্নেয়াস্ত্র থাকার কথা তিনি স্বীকার করেছেন। তবে অস্ত্রগুলো মিয়ানমারে রয়েছে দাবি করলেও, বাংলাদেশের সদস্যদের কাছে কোনো অস্ত্র আছে কি না—সে বিষয়ে একেক সময় একেক রকম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন তিনি।
রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করায় প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে রফিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী সময়ে উখিয়া থানার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম জানান, ক্যাম্প এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএনের নিয়মিত অভিযান চলছে। রফিকের দেওয়া তথ্যগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।