
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন আফগানিস্তানের দুই ক্রিকেটার
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৭

নতুন বছরের শুরুতে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল। ছবি: সম্পাদিত
কোস্টারিকার বিপক্ষে কর্দোবায় ৭-০ গোলের দুর্দান্ত জয়ে বছরের শেষটা স্মরণীয় করে রাখার চেয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য ভালো কিছু আর হতে পারত না। দারুণ আক্রমণাত্মক ফুটবলে ২০২৬ সালের আবেগঘন অধ্যায়ের পর্দা নামাতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়, বিশ্বকাপের রানার্সআপ হওয়া, লিওনেল মেসির অবসর এবং লিওনেল স্ক্যালোনির চুক্তি নবায়ন; এমন অনেক ঘটনা এ বছর জাতীয় দলকে ঘিরে স্মরণীয় হয়ে থাকবে।
২০২৮ সালের কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ এখনও অনেক দূরে। তবে ২০২৭ সালও আন্তর্জাতিক অঙ্গনে আলবিসেলেস্তেদের জন্য ব্যস্ত সূচি অপেক্ষা করছে। ফিফা ইতোমধ্যে আগামী বছরের চারটি আন্তর্জাতিক উইন্ডো নিশ্চিত করেছে। প্রথমটি ২২ থেকে ৩০ মার্চ, দ্বিতীয়টি ৭ থেকে ১৫ জুন, তৃতীয়টি ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর এবং শেষটি ৮ থেকে ১৬ নভেম্বর।
তৃতীয় আন্তর্জাতিক উইন্ডো ছাড়া বাকি সময়গুলোতে দুটি করে ম্যাচ খেলতে পারবে দলগুলো। তৃতীয় উইন্ডোতে ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ চারটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকবে। ফলে ২০২৭ সালে সর্বোচ্চ ১০টি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।
বছরের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ক্লাসিকো দিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। ২০১৯ সালের নভেম্বরের পর এই দুই দলের মধ্যে আর কোনো প্রীতি ম্যাচ হয়নি। সেবার সৌদি আরবের আল-আওয়াল পার্কে মেসির গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। দুই দলই নতুন বছরে উচ্চমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগ্রহ দেখিয়েছে। ম্যাচটি আয়োজন নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পরবর্তী বিশ্বকাপে আয়োজক হিসেবে উরুগুয়ে ও প্যারাগুয়ের সঙ্গে সরাসরি জায়গা নিশ্চিত থাকলেও, ২০২৭ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে নতুন করে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। বাছাইপর্ব শুরুর সময় নিয়ে কনমেবল আলোচনা করছে। ২০২৭ সালের জুন কিংবা সেপ্টেম্বরে শুরু হতে পারে এই প্রতিযোগিতা। এমনকি নেশন্স লিগের আদলে নতুন ফরম্যাট, ফাইনাল ফোর এবং শিরোপা নির্ধারণী পর্ব আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচটি অবশ্য এখনো অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংঘাত এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ম্যাচের ভেন্যু নিয়ে মতবিরোধের কারণে গত মার্চে ম্যাচটি স্থগিত করা হয়েছিল। এখনো ম্যাচটির নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।
তবে নিশ্চিতভাবে বলা যায়, মার্চের উইন্ডোতে ম্যাচটি আয়োজন সম্ভব নয়। ওই সময় স্পেন নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সূচি নির্ধারণ করে রেখেছে।