
৮ অক্টোবরের খেলার সূচি
খেলা ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ২১:১৩

লিওনেল মেসি। ছবি: রয়টার্স
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে লিওনেল মেসিকে বিশেষ সম্মান জানাল দেশটির ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ক্লাবটির সম্মানসূচক সদস্য কার্ড তুলে দেয়া হয় বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে।
রিভার প্লেটের প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো নিজ হাতে মেসির কাছে তুলে দেন স্মারক ও বিশেষ একটি জার্সি। কার্ডটিও ছিল বেশ বিশেষ। সেখানে সাধারণ কোনো সদস্য নম্বরের বদলে লেখা ছিল ‘এআরজি ১৮১২২০২২’—যে তারিখে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মেসি।
মনুমেন্তাল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে মেসির বিদায়ী ম্যাচ। এই মাঠের সঙ্গে তার স্মৃতিও কম নয়। জাতীয় দলের হয়ে এখানে ২৮ ম্যাচ খেলেছেন তিনি, কোনো ম্যাচেই হারেননি। করেছেন ১৯ গোল। বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচের পাশাপাশি জাতীয় দলের হয়ে জেতা চারটি শিরোপাও এই মাঠে সমর্থকদের সঙ্গে উদযাপন করেছেন।
রিভার প্লেটের সঙ্গে মেসির সম্পর্ক অবশ্য আরও পুরোনো। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে ক্লাবটিতে যোগ দেয়ার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত বার্সেলোনায় পাড়ি জমান তিনি।
২০১৫ ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভার প্লেটের বিপক্ষেই খেলেছিলেন মেসি। বার্সেলোনার ৩-০ জয়ে একটি গোল করেছিলেন তিনি। তবে সাবেক সম্ভাব্য ক্লাবের বিপক্ষে গোল করেও সেটি উদযাপন করেননি আর্জেন্টাইন তারকা।