
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৮:১০

নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন আর্তেতা। ছবি: আর্সেনাল
আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন দলটিকে লিগ জেতানো কোচ মিকেল আর্তেতা। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩০ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন।
চলতি মৌসুমের শেষে আর্তেতার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। অনেকটা আগেভাগেই নতুন চুক্তিকে স্বাক্ষর করলেন তিনি। স্প্যানিশ এই কোচ গত মৌসুমে আর্সেনালকে ২৩ বছর পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন। এছাড়াও ২০২০ সালে তিনি ক্লাবটিকে এফএ কাপ জেতান।
আরও তিন বছরের চুক্তি করে আর্তেতা এক বিবৃতিতে বলেন, ‘আমার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারা এবং আর্সেনালের জন্য সর্বোচ্চটা করতে চান, এমন অসাধারণ মানুষদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। এই ক্লাবটি অনন্য। এর চরিত্র এবং এটি যেভাবে আপনাকে অনুভব করায়, তা সত্যিই বিশেষ। আমাদের এই যাত্রা একসঙ্গে চালিয়ে যেতে পারছি, এ জন্য আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি।’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি করেছি এবং এমন কিছু স্মৃতি সৃষ্টি করেছি, যা আজীবন মনে থাকবে। আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো, আমরা একসঙ্গে যা অর্জন করতে পারি, এটি তার কেবল শুরু।’
আর্তেতা ২০১৯ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির সহকারী কোচের দায়িত্ব ছেড়ে আর্সেনালে যোগ দেন। বর্তমানে তিনি প্রিমিয়ার লিগের সবচেয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা প্রধান কোচ।