
মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
মোহাম্মদ আবদুল কাদের
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ২২:৫৪

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ায় তিন নিয়োগকর্তাকে ২ লাখ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। প্রতীকী ছবি
মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ায় তিন নিয়োগকর্তাকে মোট ২ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, গত ৮ সেপ্টেম্বর সুঙ্গাই পেতানি এলাকায় পরিচালিত বিশেষ এক অভিযানের পর তদন্তের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানে মোট ৪০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১৬ জন মিয়ানমারের নাগরিক এবং ১ জন ইন্দোনেশীয় রয়েছেন। পরবর্তীতে তদন্তের পর অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তিন নিয়োগকর্তাকে যথাক্রমে জরিমানা করা হয়।
কেদাহ অভিবাসন বিভাগ জানিয়েছে, এই ধরনের অভিযান কেবল অবৈধ অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি যারা তাদের নিয়োগ প্রদান, আশ্রয়, গোপন বা কর্মসস্থলে থাকার অনুমতি দেবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একইসাথে সকল নিয়োগকর্তা ও প্রতিষ্ঠান মালিকদের অভিবাসন আইন মেনে চলার জন্য কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে।