
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১০:৪০

ওয়াকার সিটিতে আট বছর খেলেছেন। ছবি: সিটি
৯ বছর ধরে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত। তাদের বিরুদ্ধে ১১৫টি অভিযোগের প্রায় সবগুলোই প্রমাণিত। ক্লাবটি তাদের আয় অবিশ্বাস্যভাবে ৯০০ মিলিয়ন পাউন্ডেরও (১ লক্ষ ৪৬ হাজার ৫১৫ কোটি টাকা) বেশি বাড়িয়ে দেখিয়েছিল বলে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
এই তথ্য সামনে আসার পর বলা হচ্ছে, শাস্তি হিসেবে সিটিজেনদের শিরোপা কেড়ে নেওয়া হতে পারে। কিন্তু সিটির সাবেক ফুটবলার ও বর্তমানে বার্নলিতে খেলা কাইলে ওয়াকার বলছেন, কেউ সিটির গৌরব কেড়ে নিতে পারবে না।
২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আট বছর সিটিতে খেলেছেন ওয়াকার। এই সময়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১২টি বড় ঘরোয়া শিরোপা জিতেছেন। টকস্পোর্টে কথা বলার সময় তিনি বলেন, ‘অবশ্যই, বিষয়টি এখন ভালো দেখাচ্ছে না। আমি জানি এটি বর্তমানে আপিলের পর্যায়ে রয়েছে। তাই আইনি প্রক্রিয়া এবং এ ধরনের বিষয় নিয়ে মন্তব্য করা আমার জন্য কিংবা এর সঙ্গে জড়িত অন্য কারও জন্য সম্ভবত সঠিক হবে না।’
তিনি যোগন করেন, ‘তবে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমরা খেলোয়াড়রা বহু বছর একসঙ্গে কাটিয়েছি এবং অসংখ্য ট্রফি জয়ের আনন্দ উদ্যাপন করেছি। যাই ঘটুক না কেন, তারা আমাদের কাছ থেকে সেই গৌরব কেড়ে নিতে পারবে না। কারণ আমরা সেই রাতগুলো নিজের চোখে দেখেছি এবং অনুভব করেছি।’
সিটির বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে কাজ করেছে একটি স্বাধীন কমিশন। তারা ক্লাবটিকে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করার জন্য দোষী সাব্যস্ত করেছে। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো হয়েছিল। একই সঙ্গে ক্লাবটি তাদের আর্থিক হিসাবেও ভুল তথ্য দিয়েছিল, যাতে প্রকৃত আর্থিক পরিস্থিতি গোপন থাকে। সঠিক হিসাব প্রকাশ করা হলে প্রিমিয়ার লিগ ও উয়েফার ব্যয়সীমা উল্লেখযোগ্যভাবে লঙ্ঘন হতো।
সিটি এর বিরুদ্ধে আপিল করেছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, রায়ে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে স্পষ্ট গুরুত্বপূর্ণ ভুল রয়েছে এবং এটি নির্ভরযোগ্য নয়। তারা নিজেদের অবস্থানের সমর্থনে অখণ্ডনীয় প্রমাণের একটি বিস্তৃত সংকলন জমা দিয়েছে। তাদের দাবি, প্রিমিয়ার লিগের আনা অভিযোগগুলোতে ক্লাব নির্দোষ। এই মামলায় ক্লাবের প্রতিটি অবস্থানের সমর্থনে বিপুল পরিমাণ অকাট্য প্রমাণ রয়েছে।