
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাভুমার, নেতৃত্বে কে
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৭:২২

নেপালের বিপক্ষে বাংলাদেশ একটি ম্যাচই খেলবে। ছবি: বিসিবি
আগামী বছর ইংল্যান্ড সফরকালে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। লর্ডসে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন।
মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। লর্ডসে এটাই হবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচ। চলতি বছরের শুরুতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো এই মাঠে খেলেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল।
ম্যাচটি আরেক দিক দিয়ে ঐতিহাসিক হতে যাচ্ছে। লর্ডস ওই দিন প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক টি-২০ ও একটি ঘরোয়া টি-২০ আয়োজন করবে। দিনের পরের ম্যাচে মিডলসেক্স টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে নামবে।
এমসিসি জানিয়েছে, ম্যাচটি এমন সময় আয়োজন করা হবে, যাতে দুই দেশের সমর্থকেরা সরাসরি টেলিভিশনে খেলাটি উপভোগ করতে পারেন। লর্ডসে উপস্থিত দর্শকদের পাশাপাশি নেপাল ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও এই বিশেষ আয়োজনের অংশ হতে পারবেন।
একই ভেন্যুতে এই ম্যাচের আগেই বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে। দুদলের একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মে।
প্রাসঙ্গিক: