
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাভুমার, নেতৃত্বে কে
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৯

সিটির ঋণচুক্তি থেকে সরে গেল অ্যাপোলো। ছবি: এপি
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার প্রভাব পড়েছে ম্যানচেস্টার সিটির মালিকানাধীন সিটি ফুটবল গ্রুপের (সিএফজি) ওপর। গ্রুপটিকে ২০০ কোটি ডলার ঋণ দেয়ার পরিকল্পনা বাতিল করেছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও গত সেপ্টেম্বরে স্বাধীন কমিশনের রায়ের পর সরে দাঁড়ায় অ্যাপোলো। ওই রায়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৪টি অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ ছিল, নয় বছরে ৯০ কোটি পাউন্ডের বেশি আর্থিক তথ্য বিকৃত করে দেখিয়েছে ক্লাবটি।
এই রায়ের কারণে সিটির সম্ভাব্য শাস্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জরিমানা ও পয়েন্ট কর্তনের পাশাপাশি লিগ থেকে বহিষ্কারের আশঙ্কাও রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে আপিলের প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। আগামী মাসে এ বিষয়ে শুনানি হওয়ার কথা।
সিএফজির নগদ অর্থের প্রবাহ বাড়ানো এবং পুরোনো ঋণ পরিশোধের পরিকল্পনায় অ্যাপোলোর অর্থায়ন গুরুত্বপূর্ণ ছিল। এদিকে রায়ের পরও শেখ মনসুরের প্রতিষ্ঠান নতুন করে ১০ কোটি পাউন্ড বিনিয়োগ করেছে সিএফজিতে।
প্রাসঙ্গিক: