
জয় দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২১:৩৩

বাভুমা পায়ের পেশির চোটে পড়েছেন। ছবি: এএফপি
জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে চোট পাওয়া টেম্বা বাভুমা সিরিজ থেকে ছিটকে গেছেন। পান পায়ের পেশিতে চোটের কারণে সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে খেলা হবে না তার।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় চোট পান বাভুমা। মাঠেই চিকিৎসা নেওয়ার পর ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। প্রোটিয়াদের অষ্টম উইকেট পতনের পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি।
বাভুমার সুস্থ হয়ে ওঠার বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা কম।
সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৩ নভেম্বর। বাভুমার অনুপস্থিতিতে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। অবশ্য সমস্যা একটি রয়েই গেছে। বাভুমার জায়গায় চার নম্বরে ব্যাট করার জন্য দক্ষিণ আফ্রিকাকে একজন বিকল্প খেলোয়াড় খুঁজতে হবে।
দলে রিজার্ভ ব্যাটার হিসেবে আছেন টনি ডি জর্জি। সরাসরি বাভুমার জায়গায় তাকে খেলানো হতে পারে। তবে শুক্রবার বাংলাদেশ সিরিজের জন্য নিজেদের সাদা বলের দল ঘোষণার দিন আরও একজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করবে দক্ষিণ আফ্রিকা। সেই খেলোয়াড়টি হতে পারেন সিনেথেম্বা কেশিলে কিংবা জর্ডান হারম্যান।
কেশিলে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ডারবানে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার হারের পর তার টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে সেই সুযোগ হাতছাড়া হয়। হারম্যান শীতকালীন মৌসুমে ইংল্যান্ড লায়ন্স ও সমারসেটের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে নয় ইনিংসে ৬১.৮৫ গড়ে রান করেছিলেন। দৌড়ে আছেন সম্প্রতি টেস্ট দল থেকে বাদ পড়া ডেভিড বেডিংহামও।
প্রাসঙ্গিক: