
জনগণকে রক্ষায় ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে: আযাদ
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের রাজনৈতিক সমসাময়িক নানা বিষয়ে নয়পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, পঞ্চম বাহিনীর বিরুদ্ধে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পঞ্চম বাহিনীকে সবাই চিনে। তাদের সবাই মিলে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, তাদের সর্বনাশা ষড়যন্ত্রের কাঠামো নষ্ট করে দিতে হবে। গোপালগঞ্জে কিছু লোক অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। সামনের দিনে আর ছাড় নয়। পঞ্চম বাহিনীকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের টোকাইদের দিয়ে তারা জ্বালাও পোড়াও করছে। রক্তপিপাসু নেকড়ে প্রতিহত করতে হবে।
প্রাসঙ্গিক: