
ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: প্রতিমন্ত্রী আমিনুল হক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২১:৩৩

কোপা দেল রে'র ট্রফি। ছবি: এক্স
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য কোপা দেল রে'র সব ম্যাচ স্থগিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন, তাদের চিকিৎসা চলছে।
বুধবারের (২৮ অক্টোবর) এই দুর্ঘটনায় এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো স্পেন। সংঘর্ষের সময় একটি ট্রেনে ১৪৭ জন এবং অন্যটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় হতাহতদের প্রতি সংহতি জানিয়ে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত।
কোপা দেল রে'র প্রথম রাউন্ডে বুধবার মাঠে নামার কথা ছিল লা লিগার পাঁচটি দলের। দলগুলো হলো লেভান্তে, আলাভেস, ভ্যালেন্সিয়া, সেল্তা ভিগো ও রিয়াল বেতিস। দুর্ঘটনার কারণে তাদের ম্যাচগুলো আপাতত মাঠে গড়াচ্ছে না।
স্পেনের শীর্ষ তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ অবশ্য সরাসরি শেষ ৩২ দলের পর্বে খেলবে। দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও। নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে ক্লাব দুটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পাশে থাকার বার্তা দিয়েছে।