
এশিয়া কাপ রাইজিং স্টার্সপাকিস্তান শাহিনসের অধিনায়ক আবদুল সামাদ, দলে পরিচিত মুখের ছড়াছড়ি
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৮

তুর্কি ক্লাব ট্রাবজনস্পোর ছেড়ে কোথাও যেতে চান না মোহামেদ সালাহ। ছবি: এএফপি
বিশ্ব ফুটবলের বড় তারকাদের দলে ভেড়াতে মরিয়া সৌদি ক্লাবগুলো। বিশাল অঙ্কের পারিশ্রমিকের লোভে অনেক তারকাই পাড়ি জমাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। তবে অর্থকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না মিশরের তারকা মোহাম্মদ সালাহ। সৌদি আরবের ক্লাব আল-শাবাবের বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড।
তুরস্কের সংবাদমাধ্যমের বরাত দিয়ে ‘আফ্রিকাফুট’ জানিয়েছে, সালাহকে সৌদি প্রো লিগে নিতে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল আল-শাবাব। প্রস্তাবে বছরে ২ কোটি ৫০ লাখ ইউরো (৩৪৮ কোটি টাকা) নিশ্চিত বেতনের প্রলোভন দেখানো হয়েছিল তাকে।
তবে সেই প্রস্তাবে রাজি হননি সালাহ। আপাতত নতুন কোনো চ্যালেঞ্জের পেছনে না ছুটে তুরস্কে নিজের বর্তমান অধ্যায় চালিয়ে যেতে চান মিশরীয় এই তারকা।
শুধু প্রস্তাব ফিরিয়েই ক্ষান্ত হননি সালাহ। প্রতিবেদন অনুযায়ী, নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এজেন্ট রামি আব্বাসকে নতুন কোনো দলবদলের প্রস্তাব তার কাছে না পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ, ট্রাবজনস্পোরের হয়েই নিজের পথচলা চালিয়ে যেতে চান সালাহ।
দারুণ ছন্দে থাকার কারণেও তাকে নিয়ে আগ্রহ বেড়েছে বিভিন্ন ক্লাবের। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১০ গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি। অর্থাৎ, সরাসরি ১৫ গোলে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড।
ট্রাবজনস্পোরের সঙ্গে সালাহর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। তার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭০ লাখ ইউরো।
এদিকে, উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মানির ফ্রাইবুর্গের মুখোমুখি হবে ট্রাবজনস্পোর।