
সৌদি ক্লাবের ৩৪৮ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন সালাহ, তুরস্কেই থাকবেন
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:৭

ভারত ও ব্রাজিল ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এক্স
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে ম্যাচ আয়োজন করে শতকোটি টাকার বেশি লোকসানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যে ঘাটতি পূরণে এখন ফেডারেশনের স্থায়ী আমানত ভাঙার পরিকল্পনা সভাপতি কল্যাণ চৌবে। যদিও সদস্যদের বাধার মুখে এমন পরিকল্পনা। তাতে এই আর্থিক ঘাটতি কিভাবে পূরণ হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সবশেষ ফিফা উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ের মতো শীর্ষস্থানীয় দলগুলোকে ডেকে অন্তত ৮৫ কোটি রুপির লোকসানে ভারত। অবস্থা এমন, এআইএফএফ'র আমানত ভাঙার প্রস্তাব দিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যান চৌবে।
রোববার (১ নভেম্বর) সাধারণ সভা ডেকেছিলো এআইএফএফ। ভার্চুয়ারি সাধারণ সদস্যদের যুক্ত করে এমন প্রস্তাব তোলেন কল্যান। তবে পিটিআই'য়ের খবর, বোর্ডের এফডি ভেঙে ঐ আর্থিক ঘাটতি পূরণের প্রস্তাব নাকচ করে দেন সদস্যরা।
পরিস্থিতি এতটাই টালমাটাল টুর্নামেন্ট আয়োজন ও ফুটবল উন্নয়ন কার্যক্রমের ভবিষ্যত নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। যদিও এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি কল্যান চৌবে।
শুরুতে এসব ফ্রেন্ডলি আয়োজনের খরচ বাইরের উৎস থেকে জোগাড়ের কথা বলা হলেও, কেন এখন বোর্ডের আমানত ভাঙার প্রশ্ন উঠছে—এ নিয়েই বিতর্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলেও, নিজের পদ হারাতে পারেন ফেডারেশন সভাপতি।
অবশ্য প্রতিবেশী দেশের এমন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় শিক্ষা। ভারতের মতো দেশ যদি এই ব্যয় তুলতে না পারে, তাহলে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশ এনে বাফুফের কি হবে সে প্রশ্ন থাকে।