
এপিএল ড্রাফটে সাকিবের পর দল পেলেন নাহিদ রানাও
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২২:৭

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ছবি: ফেসবুক
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তে পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া একজন সাবেক ক্রিকেটারকেও কমিটিতে রাখা হবে। তবে তার নাম এখনো চূড়ান্ত হয়নি।
এই কমিটির বিশেষ দিক হলো, এতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে নারী ক্রিকেটাররা বোর্ডের অভ্যন্তরীণ প্রভাবমুক্ত পরিবেশে অভিযোগ জানানোর সুযোগ পাবেন।
এর আগে বিসিবির আহ্বায়ক কমিটিতে ছিলেন রাশনা ইমাম। দায়িত্ব পালন করেছেন নারী উইংয়ের প্রধান হিসেবেও। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এমন কমিটি গঠনের দাবি ছিল। এখন থেকে যেকোনো ক্রিকেটার এই কমিটির কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।